× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউএফটিতে চলছে ভর্তি মেলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মিনিট আগে

বিইউএফটিতে চলছে ভর্তি মেলা

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ১৫ নভেম্বর হতে শুরু হয়েছে ১২ দিন ব্যাপী স্প্রিং সেমিস্টার ২০২৭ ভর্তি মেলা। যা চলবে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

যেখানে শিক্ষার্থীদের জন্য থাকছে ভর্তি ফি’র উপর ১০০% ছাড় এবং টিউশন ফি’র উপর ৫-১০০% পর্যন্ত বিশেষ স্কলারশীপ।  বিইউএফটি এমন একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যেখানে ফ্যাশন, টেক্সটাইল ও অ্যাপারেল শিক্ষার পাশাপাশি ব্যবসায় প্রশাসন, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সসহ আধুনিক ও চাহিদাসম্পন্ন ২৪টি প্রোগ্রাম, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স পরিচালিত হয়। 

যুগোপযোগী শিক্ষা, ২৩টি ক্লাবের মাধ্যমে ব্যবহারিক অভিজ্ঞতা এবং বৈশ্বিক সুযোগের মাধ্যমে বিইউএফটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে। স্থায়ী সনদপ্রাপ্ত বিইউএফটির স্থায়ী ক্যাম্পাসটি পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নের জন্য মনোরম পরিবেশে অবস্থিত। এখানে রয়েছে ৪৩টি ল্যাব, অত্যাধুনিক অবকাঠামো, অভিজ্ঞ শিক্ষক, দেশে-দেশের বাইরের শীর্ষস্থানীয় শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা