× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপশক্তির বিরুদ্ধে বেরোবিতে শিক্ষকদের মানববন্ধন

বেরোবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ মিনিট আগে

অপশক্তির বিরুদ্ধে বেরোবিতে শিক্ষকদের মানববন্ধন

ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, যে দলেরই পরিচয় হোক না কেন, কোনো অপশক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমরা এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর কোনো অপশক্তি যেন না থাকে। আপনারা জ্ঞানী ব্যক্তি, শিক্ষকতা পেশায় এসেছেন। আপনারা কীভাবে এই অপশক্তিকে প্রশ্রয় দেন? আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় তাদের আহ্বান জানাব, আগে যা করেছেন করেছেন। আসুন, আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলি।’

তিনি আরও বলেন, ‘সমাজ আমাদের কাছে প্রত্যাশা করে, আমরা যেন বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞানের আলো ছড়িয়ে দিই। আমরা তাদের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা কোনো অপশক্তিকে, সে যে দলেরই হোক না কেন, প্রশ্রয় দেব না।’

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাদা দলের সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, দেশে আবার কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে আবারও শহীদ হওয়ার প্রস্তুতি রয়েছে, তবে বিশৃঙ্খলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘১৭ বছর জুলুমের পর বাংলাদেশে সবাই এক হয়েছিল। প্রায় এক হাজার ছাত্রকে জীবন দিতে হয়েছিল। আপনারা জানেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের ভাই, আমাদের ছাত্র আবু সাঈদের রক্ত এখনো শুকায়নি। আবার যদি এই অপশক্তি বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত ১৫ বছরে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসীদের কারখানায় পরিণত হয়েছিল। শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। শিক্ষা নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘একাত্তরে দেশ স্বাধীন হলেও চব্বিশের আন্দোলন ছিল তার পরিপূরক। সার্বভৌমত্বের লড়াইয়ে আমরা সবাই এক হয়েছিলাম। আর যাতে এই অপশক্তি বাংলাদেশের কোথাও মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দরকার হলে আবার শহীদ হব, তবে বিশৃঙ্খলায় কোনো ছাড় দেব না।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাদা দলের সদস্য ইলিয়াছ প্রামানিক, ছাত্র উপদেষ্টা মাসুদ রানা, প্রক্টর ইসমাইল হোসেন, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. হারুন অর রশীদ, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এটিএম জিন্নাতুল বাশারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা