× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনে কমল জিপিএর শর্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনে কমল জিপিএর শর্ত

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনে জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। আগের শিক্ষাবর্ষে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫০ প্রয়োজন হলেও এবার তা কমিয়ে ৮ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

শেকৃবি উপাচার্য বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন না করায় আপাতত কৃষি গুচ্ছের পরীক্ষার তারিখও অপরিবর্তিত থাকছে। তবে সরকারিভাবে কোনো নির্দেশনা এলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে।

জিপিএর শর্ত শিথিলের বিষয়ে উপাচার্য বলেন, এবার ভর্তি পরীক্ষা ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে পারবেন। আমরা এবার জিপিএ কিছুটা শিথিল করেছি। আগের নিয়মে এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৪ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমিক ৫০ থাকতে হতো। এবার চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ এবং মোট জিপিএ ৮ নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ পদ্ধতিতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ শিক্ষাবর্ষেও ৯টি বিশ্ববিদ্যালয় এ গুচ্ছের অধীনে ভর্তি কার্যক্রম পরিচালনা করে।

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা