× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড. মাহমুদুল ইসলাম

বিএম কলেজ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মিনিট আগে

বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড. মাহমুদুল ইসলাম

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম। 

রবিবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

ড. মো. মাহমুদুল ইসলাম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি সরকারি বিএম কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ২৫ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা ও বিভিন্ন দায়িত্ব পালনের পর এবার কলেজটির সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব পেলেন তিনি।

নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মো. মাহমুদুল ইসলাম জানান, সরকারি বিএম কলেজের সঙ্গে তার পারিবারিক ও আবেগের গভীর সম্পর্ক রয়েছে। তার নানা ১৯১০-১১ শিক্ষাবর্ষে এ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তার বড় ভাই, বোন ও ছোট বোনও এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও পারিবারিক স্মৃতি ও ঐতিহ্যের কারণে বিএম কলেজ তার কাছে বিশেষ আবেগের জায়গা। তিনি জানান, প্রায় ২৫ বছর এ প্রতিষ্ঠানে চাকরি করার পর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়াটা তার জন্য অত্যন্ত আবেগের ও সম্মানের বিষয়। এ সুযোগের জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কলেজের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ এবং এ অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন নতুন অধ্যক্ষ। তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বিএম কলেজকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তিনি পেয়েছেন, তা যথাযথভাবে কাজে লাগাতে চান। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে আরও ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন ও বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা