× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন সভাপতি নিয়োগ

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৯ মিনিট আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম।

রবিবার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সভাপতি সহকারী অধ্যাপক মো. খাইরুল ইসলামের মেয়াদ ১৫ নভেম্বর শেষ হচ্ছে। বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় তার পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক আরিফুল ইসলামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী তিনি সুযোগ-সুবিধাও পাবেন।

নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘বিভাগীয় সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে বিভাগে বেশ কিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে সেশনজটসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্য করে গড়ে তুলে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থান করে নিতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এ ছাড়া বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা