× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করেন তারা।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে গুম-খুনের মাধ্যমে মানুষের ভোটাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কণ্ঠরোধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তার ইশারায় এবং ভারতের অর্থায়নে বাংলাদেশের একটি অংশ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যেভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, তার সন্ত্রাসী বাহিনীও আস্তে আস্তে এ দেশ ছেড়ে পালিয়ে যাবে। আমরা সতর্ক করে বলতে চাই, আপনারা নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারা দেশের সম্পদ লুট ও ধ্বংস করতে চাইলে প্রশাসন বাংলাদেশের আইন অনুযায়ী আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, ‘আমরা ৫ আগস্ট স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম। গত ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সারা দেশের জনগণ এই সরকারের কার্যক্রমের প্রশংসা করছে। কিন্তু সেই কথিত সরকারের এজেন্ট এবং বিভিন্ন সময়ে পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে আমরা সবাই সচেতন থাকব।’

ফার্মেসি বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, ‘আজকের প্রতিবাদ সমাবেশ থেকে সবার উদ্দেশে একটি বার্তা দিতে চাই, সেটি হচ্ছে—আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। তা না হলে দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শক্তি যেভাবে দেশটাকে অত্যাচার-নিপীড়ন ও বসবাসের অযোগ্য পরিবেশে পরিণত করেছিল, সেই পরিবেশ আবার ফিরে আসবে। যারা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন, তাদের ওপর যেন আর কোনো জুলুম না হয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা