× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১০ মিনিট আগে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষকরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষকরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র‍্যালি ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষকরা।

রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ এ কর্মসূচি পালন করছেন। এরই অংশ হিসেবে নোবিপ্রবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে দেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এসেছে। এর ধারাবাহিকতায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সরকার সবার মতামতকে প্রাধান্য দিয়ে জাতীয় সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং স্থিতিশীল পরিবেশ তৈরিতে সক্ষম হয়েছে। তবে সম্প্রতি একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ শিক্ষকরা মেনে নিতে পারছি না। 

তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে রাজনৈতিক পালাবদল ঘটানোই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু বিগত ১৭ বছরে দেশে এ ধরনের গণতান্ত্রিক নির্বাচন প্রত্যক্ষ করা যায়নি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ উত্তরণের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত একটি শক্তি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং মতপ্রকাশের নামে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। আপনাদের সৎ সাহস থাকলে জনগণের কল্যাণে কাজ করুন, জনগণই সিদ্ধান্ত নেবে এ রাষ্ট্র কাদের হাতে নিরাপদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। কেউ এ শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা