× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোভার স্কাউটিংয়ে ঢাকা বিভাগ সেরা গোবিপ্রবির ইমরান

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ৭ মিনিট আগে

রোভার স্কাউটিংয়ে ঢাকা বিভাগ সেরা গোবিপ্রবির ইমরান

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের সদস্য ইমরান বিশ্বাস ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উদ্ভাবনী ও কর্মক্ষম রোভার নির্বাচিত হয়েছেন। রোভার আন্দোলনে অবদান এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৫০তম বার্ষিক কাউন্সিল সভায় ইমরান বিশ্বাসের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কাউন্সিলের অন্যান্য সদস্যরা।

ইমরান বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ইমরান বলেন, ‘আমাকে শ্রেষ্ঠ ইনোভেটিভ রোভার নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

উল্লেখ্য, ২০২৪-২০২৫ সালে রোভার আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণ এবং এর আদর্শ বাস্তবায়নে বিশেষ অবদান রাখা নিবেদিতপ্রাণ স্কাউটারদের সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে বিভাগভিত্তিক শ্রেষ্ঠ রোভার নির্বাচন করা হয়। এ বছর সারা বাংলাদেশ থেকে মাত্র দুজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা