× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবিপ্রবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ৯ মিনিট আগে

শাবিপ্রবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা

তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের মাধ্যমে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রদর্শিত ৪৮টি উদ্ভাবনী প্রকল্পের মধ্যে ১১টি প্রকল্প জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এতে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। প্রদর্শনী শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট বিভাগীয় আয়োজক কমিটির আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সঞ্চালনা করেন। এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক মোহাম্মদ ইকবাল, সিলেট বিভাগীয় আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবু নাছের, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোজাম্মেল হক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ ছাড়া প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। তরুণ শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করা এবং তাঁদের উদ্ভাবনী শক্তিকে পৃষ্ঠপোষকতা না দিলে সময়ের সঙ্গে বাংলাদেশ পিছিয়ে পড়বে।

তিনি বলেন, জিয়াউর রহমান তাঁর সময়ে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের নিয়ে বঙ্গোপসাগরে ‘হিজবুল বাহার’ জাহাজে ভ্রমণের আয়োজন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন ও সম্ভাবনার বোধ জাগিয়ে তোলা।

বর্তমান সময়ে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশগুলো গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশও দেশটির জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত। তাই বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

উদ্ভাবকদের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ধারণা বাণিজ্যিকভাবে বাস্তবায়নের উপযুক্ত পৃষ্ঠপোষক না পেলে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁদের প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা