× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিএম কলেজ প্রতিনিধি

প্রকাশ : ১৩ মিনিট আগে

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন কলেজের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে এবং বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান কলেজ, সাহেবেরহাট, বরিশালের অধ্যক্ষ মো. মসিউর রহমান এবং বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ নুরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুবেল খান। সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া শুধু সুস্থ বিনোদনের মাধ্যম নয়, এটি হতে পারে সম্ভাবনাময় পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র। সরকারের ক্রীড়াঙ্গনের উন্নয়নমূলক উদ্যোগের মূল বার্তা ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ উল্লেখ করে তিনি এ স্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করলে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার সরকারি উদ্যোগ সফল হবে। এ উদ্যোগকে নিজের এবং শিক্ষাঙ্গনের দায়িত্ব হিসেবে গ্রহণ করে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিতার বিভিন্ন খেলা উপভোগ করেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা