× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে র‍্যাগিং কাণ্ডে ৫ শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ মিনিট আগে

ইবিতে র‍্যাগিং কাণ্ডে ৫ শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে লোকপ্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এছাড়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষার্থীকে দুই বছর এবং ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে লোকপ্রশাসন বিভাগের আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লোকপ্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তারা হলেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কাইয়ুম মোস্তফা, আল নাজিব মাহি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও তারিক জামান রাজ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হোসেন বরকত।

একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সায়েম হাফিজ সিয়াম, মুজাহেদুল ইসলাম মিম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম ও আব্দুল হালিম এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহসানুল হাবিবকে ভবিষ্যতে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৭ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং বাকি ১৫ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা