× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে সিভিস্পার্ক ১.০

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ : ১৫ মিনিট আগে

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে সিভিস্পার্ক ১.০

পুরকৌশলের শিক্ষার্থীদের হাতেকলমে দক্ষতা যাচাই ও ক্যারিয়ার ভাবনায় সহায়তার লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘সিভিস্পার্ক ১.০: ইগনাইট ইয়োর ইনার ইঞ্জিনিয়ারিং’। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই আয়োজন। এর আয়োজক ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব।

আয়োজকেরা জানান, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একসঙ্গে চলে চারটি প্রতিযোগিতা: ট্রাসস্পার্ক (পপসিকল ট্রাস চ্যালেঞ্জ), পোস্টার প্রেজেন্টেশন, অটোক্যাড কনটেস্ট ও মেমোরি বাজ। মেমোরি বাজে ডিআইইউর যেকোনো বিভাগের শিক্ষার্থী অংশ নিয়েছেন। বাকি তিনটিতে অংশ নেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা।

দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ছিল ক্যারিয়ার সেমিনার। এতে বক্তব্য দেবেন শিল্পখাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রাক্তন শিক্ষার্থী উদ্যোক্তারা। বিকেল সোয়া ৪টায় পুরস্কার বিতরণ করা হয়। চারটি প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপের জন্য মোট পুরস্কার ছিল ২০ হাজার টাকা। এর সঙ্গে তাঁরা পেয়েছেন ক্রেস্ট ও সনদ।

বিচারক হিসেবে ছিলেন আইউবিএটির প্রভাষক ফারহান ফাহাদ তন্ময়, ইউএপির সহকারী অধ্যাপক ড. ইফতেখার আলম দীপ্ত ও আইইউটির সহকারী অধ্যাপক ড. তানভীর আহমেদ। অনুষ্ঠানের আহ্বায়ক পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. সানিউল হক মাহী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা