× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ‘সবার জন্য আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

চট্টগ্রামে ‘সবার জন্য আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের অধিকার ও আইনগত দায়িত্ব সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এম্পাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, চট্টগ্রামে ১২ নভেম্বর ‘সবার জন্য আইন’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জনাব মমতাজ উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের আইনি শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। ছোটবেলা থেকেই আইন, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা থাকলে তারা নিজেদের সুরক্ষার পাশাপাশি সমাজের প্রতিও সচেতন হতে পারবে। তাই শিক্ষার্থীদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ আরও বেশি গ্রহণ করা উচিত।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও এলইবির উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি বিদ্যালয় ও প্রতিটি এলাকায় এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এর মাধ্যমে দেশ ও জাতির মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর অধিকার সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একটি সচেতন ও নিরাপদ সমাজ গঠনে শিক্ষার্থীদের আইনি জ্ঞান অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে সেশন স্পিকার হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট এ.বি.এম. ওমর আলী, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিব এবং চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সেশন জজ আদালতের অ্যাডভোকেট এবং জিনিয়াস ল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডভোকেট তানভীর হোসেন।

আলোচনায় বক্তারা বাংলাদেশের নারীদের আইনি অধিকার ও সচেতনতা, নারী ও শিশু নির্যাতন দমন আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, নারীদের সম্পত্তির অধিকার ও সুরক্ষা এবং সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে আইনের প্রয়োজনীয়তা, নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা এবং আইনগত সমস্যায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং একটি আইনসম্মত, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা