× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী সন্দেহে আটক ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২১:০১ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ২১:০৬ পিএম

ছাত্রলীগকর্মী সন্দেহে রেজওয়ান আহমেদ নামে এক শিক্ষার্থীকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছাত্রলীগকর্মী সন্দেহে রেজওয়ান আহমেদ নামে এক শিক্ষার্থীকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগকর্মী সন্দেহে রেজওয়ান আহমেদ নামে এক শিক্ষার্থীকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

আটক রেজওয়ান বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে বিস্ফোরণের পর সেখানে কাউকে দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, “সন্ধ্যায় বৃষ্টির সময় দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছেন। তবে তখন তিনি ক্যাম্পাসে ছিলেন না। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িতদের শনাক্ত করা হবে।”

সন্দেহভাজনকে আটকের বিষয়ে প্রক্টর বলেন, শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে আটক করেছেন। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা