× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউএস র‌্যাঙ্কিংয়ে গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় গাকৃবি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:৪৩ পিএম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‌্যাঙ্কিং ২০২৭-এ শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার সূচকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৬১ দশমিক ৮। ৬৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

গত ৩ নভেম্বর আন্তর্জাতিক র‌্যাঙ্কিং সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) তাদের ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৭ সালের র‌্যাঙ্কিং প্রকাশ করে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সার্বিক র‌্যাঙ্কিংয়েও সাফল্য ধরে রেখেছে গাকৃবি। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ ছাড়া এশিয়াজুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে গাকৃবির অবস্থান ৮৬তম। এবারের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি নির্ভর করে জ্ঞান সৃষ্টি, গবেষণার উৎকর্ষ এবং গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অবদানের ওপর। শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

তিনি আরও বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়কে আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে গাকৃবিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা