× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ যুগ পর রাবিপ্রবিতে রোভার স্কাউট কার্যক্রম শুরু

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৫:৫৮ পিএম

১ যুগ পর রাবিপ্রবিতে রোভার স্কাউট কার্যক্রম শুরু

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রোভার স্কাউট কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক 'রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট'টি অনুমোদিত হয়েছে। 

৮ নভেম্বর (রবিবার) রোভার স্কাউট গ্রুপ, রাবিপ্রবির সম্পাদক ড. মো: মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোভার স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে সমাজসেবা, নিজেদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকশিত করতে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে থেকে রোভার স্কাউট গ্রুপে রোভার/ গার্লস ইন রোভার সহচর নিয়োগ করা হবে। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে রোভার স্কাউট ইউনিট কর্তৃক সরবরাহকৃত আবেদন ফরম নিজ বিভাগের শিক্ষার্থীদের বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ বিভাগ থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা আগামী ০৯ নভেম্বর হতে ২১ নভেম্বর তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি যথাবিধভাবে পূরণ করে রোভার স্কাউট গ্রুপ, রাবিপ্রবির কোষাধ্যক্ষ ও এফএমআরটি বিভাগের সেকশন অফিসার সালাহ উদ্দিন এর কাছে জমাদানের জন্য আহ্বান করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা