× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৬:০২ পিএম

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী

জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে পতাকা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে প্রশাসনিক ভবন-১-এর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

এরপর প্রশাসনিক ভবন-১-এর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি-এক্সটেনশন এলাকা ঘুরে মিনি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সব রাজনৈতিক দলের রাজনীতির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং সম্মুখযুদ্ধে অংশগ্রহণ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্বের চেতনা ধারণ করে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন ও ৩ নভেম্বর জেলহত্যার পর দেশে রাজনৈতিক ও সামরিক অস্থিতিশীলতা তৈরি হয়েছিল। সে সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেননি, বরং রণাঙ্গনে সরাসরি যুদ্ধেও অংশ নিয়েছিলেন।

উপাচার্য বলেন, ৭ নভেম্বরের অন্যতম তাৎপর্য হলো জাতীয় সংহতি। ওই সময় সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ একসঙ্গে দাঁড়িয়েছিলেন। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার আকাঙ্ক্ষাই ছিল এ দিনের অন্যতম মূল চেতনা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও দল-মতনির্বিশেষে মানুষের মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা দেখা গেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানার চেষ্টা করতে হবে। নির্ভরযোগ্য তথ্য ও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ইতিহাসের প্রকৃত প্রেক্ষাপট জানার পাশাপাশি জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।

আলোচনা সভায় ‘জাতীয় সংহতি ও বিপ্লবের প্রেক্ষাপট’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ। প্রবন্ধের ওপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক  আ ফ এম জাকারিয়া, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক আশরাফুল করিম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান এবং লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ফারুক মিয়া।

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক নাইম সরকার ও সাংগঠনিক সম্পাদক আদনান মোহন বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন।

এদিকে দিবসটি উপলক্ষে রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ এশা কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা