× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চবি প্রশাসনের আলোচনা সভা

চবি প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৫:৫৫ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চবি প্রশাসনের আলোচনা সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় মূখ্য আলোচক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। আলোচক হিসেবে ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এছাড়া, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতি ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ টানাপোড়েনের একপর্যায়ে খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান ঘটে এবং সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দি করা হয়। এর প্রতিবাদে ৭ নভেম্বর সাধারণ সৈনিকদের পাশাপাশি জনগণও রাস্তায় নেমে আসে। ইতিহাসে এ ঘটনা ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ হিসেবে পরিচিত। এ ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। এর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের জটিল ও সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের অখণ্ডতা রক্ষায় এবং জাতিকে সঠিক দিকনির্দেশনা প্রদানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক অনন্য ভূমিকা পালন করেছিলেন।”

সভায় মূখ্য আলোচক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি থেকে আমাদের প্রধান অর্জন জাতীয়তাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদ দর্শনের সৃষ্টি হয়েছিল। এ দর্শন ছিল ধর্মীয় মূল্যবোধ, বহুদলীয় গণতন্ত্র ও সার্বভৌমত্বের দর্শন। এ দর্শন ছিল কারো সাথে বৈরিতা নয় সবার সাথে বন্ধুত্ব; তবে দেশ চলবে জনগণের সিদ্ধান্তের আলোকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা