× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৪:৩৪ পিএম

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‍্যালি, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খোকন হোসেন, উপপরিচালক মাহফুজুর রহমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, আব্দুল্লাহ আল নাহিদ, রাকিব মৃধা, কর্মচারী প্রতিনিধি মোশাররফ হোসেন ও মাহবুব হোসেন।

কর্মসূচির শুরুতে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা