× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেজগাঁও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

তেজগাঁও কলেজ প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৩:২৪ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর পালন উপলক্ষে তেজগাঁও কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর পালন উপলক্ষে তেজগাঁও কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে তেজগাঁও কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঐতিহাসিক ৭ নভেম্বর পালন উপলক্ষে কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক মো. নূর নবী আল মাহমুদ এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।

আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির তাৎপর্য এবং জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে আলোচনা সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের মাধ্যমে ইতিহাস সম্পর্কে সচেতনতা তৈরি হয় এবং শিক্ষার্থী ও নাগরিকদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও সংহতির চেতনা আরও দৃঢ় হয়। দিবসটির তাৎপর্য অনুধাবন করে সবাইকে দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে কলেজ কর্তৃপক্ষ দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা