× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় দিবসের অনুষ্ঠানে ইবির ৮ সেনা ক্যাডেট

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:৫১ পিএম

জাতীয় দিবসের অনুষ্ঠানে ইবির ৮ সেনা ক্যাডেট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সেনা শাখার আট ক্যাডেট। তাদের মধ্যে চারজন অনুষ্ঠানের ডিসপ্লে দলে অংশ নেবেন।

ডিসপ্লে দলে অংশগ্রহণকারী ক্যাডেটরা হলেন—ক্যাডেট সার্জেন্ট মায়িশা ফারজানা, ক্যাডেট মো. নিলয় পারভেজ, ক্যাডেট মো. রাহুল চৌধুরী ও ক্যাডেট ইউছুফ নুর হেলালী। এ ছাড়া একই ক্যাম্পে অংশ নেবেন ক্যাডেট এ এইচ এম মুজাহিদ, ক্যাডেট মো. বনি আমিন, ক্যাডেট আফরিন জাহান ও ক্যাডেট মো. মতিউর রহমান।

জাতীয় পর্যায়ের এ আয়োজনে অংশগ্রহণের সুযোগকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব ও সম্মানের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ অংশগ্রহণের মধ্য দিয়ে ক্যাডেটরা নিজেদের শৃঙ্খলা, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতা তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা