× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিতব্য সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। 

আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, প্রথমে ঢাকা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) মাধ্যমে সম্ভাব্য তালিকা থেকে আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ নভেম্বর। নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই ফি ও কাগজপত্র গ্রহণ করা হবে না। 

পরীক্ষার্থীদের ফি বাবদ প্রদেয় অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দিতে হবে। নগদ টাকা বা পে-অর্ডারের মাধ্যমে কোনো ফি গ্রহণ করা হবে না। তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জনপ্রতি কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সিলেবাস সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী এই সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা