× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে আরবি ভাষার আন্তর্জাতিক সনদ নিয়ে সেমিনার

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:১৪ পিএম

ইবিতে আরবি ভাষার আন্তর্জাতিক সনদ নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবি ভাষায় দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক সার্টিফিকেশনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ৪২৭ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন জর্ডানের মিডল ইস্ট ইউনিভার্সিটির সাবেক সহকারী উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রউফ যুহদি মুস্তাফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন Edification Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অবসরপ্রাপ্ত মেজর আবুল খায়ের মুহাম্মদ আহসান হাবিব, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলী এবং ইসলামিক ও আরবি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহা. আব্দুর রহমান আনওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমি এটা বিশ্বাস করতে চাই—অন্য শিক্ষার্থীরা যেটা পারবে, থিওলজি অনুষদের শিক্ষার্থীরা সেটা পারবে; তোমরা যেটা পারবে, সেটা অন্য শিক্ষার্থীরা পারবে না।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যেন তারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নীতি, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন দক্ষ নাগরিক এবং মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে আত-তানাল সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেন।

সেমিনারে বক্তারা বলেন, আরবি ভাষার সংরক্ষণ, প্রচার ও প্রসারে ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য একটি সুপরিকল্পিত ও কার্যকর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ আরবি ভাষার বিকাশ, গবেষণা ও সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক মানের সনদের মাধ্যমে ভাষাগত দক্ষতা যাচাই এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা