× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের বাস, আহত ১

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:০৩ পিএম

দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের বাস, আহত ১

কুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীবাহী বাস ‘গৌরীপুর-১’। এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

বুধবার (৪ নভেম্বর) গৌরীপুরের উদ্দেশে যাওয়ার পথে ইলিয়টগঞ্জ এলাকায় একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসে থাকা শিক্ষার্থীরা।

বাসে যাতায়াতকারী শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, ‘আমাদের বাসটি ঠিকঠাকই চলছিল। হঠাৎ একটি ট্রাক এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার কিনারে চলে যায়। একটুর জন্য আমরা পানিতে পড়িনি। বাসচালকের দক্ষতা ও আল্লাহর রহমতে এ যাত্রায় বেঁচে গেছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা