× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমালোচিত ফি বহাল রেখেই ইবির সমাবর্তনের নিবন্ধন শুরু কাল

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৭:২০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের চূড়ান্ত নিবন্ধন শুরু হচ্ছে আগামীকাল ৫ নভেম্বর। নিবন্ধন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। তবে সমাবর্তনের নির্ধারিত ফি নিয়ে শিক্ষার্থীদের আপত্তি ও প্রতিবাদ থাকলেও আগের নির্ধারিত ফি বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। এর পাশাপাশি সনদ ফি হিসেবে স্নাতকের জন্য ৫০০ টাকা, স্নাতকোত্তরের জন্য ৭০০ টাকা, এমফিলের জন্য ১ হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রির জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সমাবর্তনে সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। স্বামী বা স্ত্রী এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো ফি লাগবে না। তবে পাঁচ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক অতিথির জন্য দিতে হবে ১ হাজার টাকা।

এর আগে সমাবর্তনের ফি নিয়ে আপত্তি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে এ নিয়ে সমালোচনা ও প্রতিবাদ জানান তারা। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফি চূড়ান্ত না হওয়ার কথা জানানো হয়েছিল। তবে এবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগের নির্ধারিত ফি বহাল থাকায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘সমাবর্তনের ফি এখনো চূড়ান্ত হয়নি। নিয়মিত ও সাবেক শিক্ষার্থীদের আর্থিক বিষয় বিবেচনায় রেখে ফি নির্ধারণ করা হবে। ফি কমানোর বিষয়টা ভাবছি।’

উল্লেখ্য, নির্ধারিত সূচি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। সমাবর্তন আয়োজন নির্বিঘ্ন করতে বিভিন্ন উপকমিটির মাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা