× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে অসদুপায়ের দায়ে ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১২:৫১ পিএম

ইবিতে অসদুপায়ের দায়ে ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় কারও পুরো সেমিস্টারের পরীক্ষা, আবার কারও নির্দিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। একজন শিক্ষার্থীর ক্ষেত্রে অতিরিক্ত এক সেমিস্টারের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মাছুদুল হক তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে শাস্তির সুপারিশ করা হয়। পরে ২৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সুপারিশ অনুমোদন দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৫(৭) ধারার ৬(২) উপধারায় ১৮ শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। তাঁদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুজন, ফাইন আর্টস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন এবং লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনজন রয়েছেন। এ ছাড়া দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুজন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী রয়েছেন। একই শাস্তির আওতায় আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের দুজন করে শিক্ষার্থী রয়েছেন।

অন্যদিকে, অধ্যাদেশের ৫(১) ধারার ৬(১) উপধারা অনুযায়ী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ডিএস-৫২০৫ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (পুনর্ভর্তি) এক শিক্ষার্থী এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের দুজনের বিএসএস চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের পিএ-৪১০৪ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়। এ ছাড়া সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বিএসএস দ্বিতীয় সেমিস্টারের ৫২০৭ নম্বর কোর্সের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

এ ছাড়া অধ্যাদেশের ৫(১১) ধারার ৬(৩) উপধারা অনুযায়ী, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সব পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক সেমিস্টারের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানায়, পরীক্ষায় অসদুপায়ের অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পরীক্ষা শৃঙ্খলা কমিটি শাস্তির সুপারিশ করে। পরে সিন্ডিকেটের অনুমোদনের পর এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, পরীক্ষায় নকল ও অসদুপায় প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে পরীক্ষার হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের তল্লাশি, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং সার্বিক নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা