× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস

চবি প্রতিনিধি

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২০:৪৮ পিএম

চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন নগর বাউলখ্যাত গায়ক ও সুরকার জেমস। আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

উপ-উপাচার্য সফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়া সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে।’

আগামী ১৮ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরপূর্তিতে হীরকজয়ন্তী। দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার কয়েকটি স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরা হবে।

অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা