× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষপূর্তিতে ফুটবল উৎসবে শেরপুর সরকারি কলেজ

শেসক প্রতিনিধি

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২০:৩২ পিএম

বর্ষপূর্তিতে ফুটবল উৎসবে শেরপুর সরকারি কলেজ

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক। উদ্বোধনী ম্যাচে উদ্ভিদবিজ্ঞান বিভাগকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে হিসাববিজ্ঞান বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন, সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশী ও সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক জসিম মিয়া, সদস্য আব্দুল আলিম ও সহযোগী সদস্য আকাশ প্রমুখ।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে প্রাণবন্ত করতেই এ আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা