× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউপিতে হিমাদ্রির পিঠা উৎসব

বিইউপি প্রতিনিধি

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২০:১৩ পিএম

বিইউপিতে হিমাদ্রির পিঠা উৎসব

বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত হয়েছে ‘হিমাদ্রির পিঠা উৎসব ১৪৩৩’-এর দ্বিতীয় আসর। 

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

‘মাটির টানে, পিঠার ঘ্রাণে’ স্লোগানে আয়োজিত উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসব উপলক্ষে শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন স্টল পরিচালনা করেন। এসব স্টলে ছিল ভাপা, চিতই, পাটিসাপটাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা। পাশাপাশি ছিল চটপটি ও অন্যান্য দেশীয় খাবার। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পণ্য, মেহেদি ও শাঁখার স্টলও বসে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এমন উদ্যোগে ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিইউপির উপ-উপাচার্য মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম, বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলি ও লোকজ সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উৎসবের শেষ পর্বে র‍্যাফেল ড্র ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ‘হিমাদ্রির পিঠা উৎসব ১৪৩৩’-এর দ্বিতীয় আসর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা