× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

বিবিসি বাংলা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৮:২২ পিএম

নোটিশ বোর্ডে ফলাফল দেখছেন কয়েকজন শিক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নোটিশ বোর্ডে ফলাফল দেখছেন কয়েকজন শিক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে এ বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করতে চাইছে বোর্ডগুলো।

ফলে ৩১শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ সম্পন্ন করা হবে।

এর আগে শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক মাসের মধ্যেই এই বিশেষ সম্পূরক পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশে চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেখা গেছে, পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী এবং প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার অকৃতকার্য হয়েছে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন পরীক্ষায়। তাদের মধ্যে ফেল করেছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা