× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৮:০৬ পিএম

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে জামালপুরে দিনব্যাপী ‘রোবো ফেস্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় এবং ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব ও ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

‘এ জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব রোবোটিকস’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবে শিক্ষার্থীদের সামনে রোবোটিকস ও আধুনিক প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়।

ফেস্টে ইউআইইউর সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল ইউআইইউ মার্স রোভার, ইউআইইউ এরিয়াল রোবোটিকস, ইউআইইউ রেসকিউ রোভার ও ইউআইইউ মেরিনার। এতে জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এম এ রশিদ মেমোরিয়াল একাডেমি এবং এম এ গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রদর্শনীতে সিএআইআরের সদস্যরা গ্রাউন্ড, মেরিন ও এরিয়াল—এই তিন ক্ষেত্রে রোবোটিকস প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গ্রাউন্ড রোবোটিকসের আওতায় মার্স রোভার ও রেসকিউ রোভার, মেরিন রোবোটিকসের আওতায় ইউআইইউ মেরিনার এবং এরিয়াল রোবোটিকসের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থী ও দর্শনার্থীরা এসব উদ্ভাবন সরাসরি দেখার পাশাপাশি সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যপ্রণালি ও ব্যবহারিক দিক সম্পর্কে জানার সুযোগ পান।

উল্লেখ্য, ইউআইইউর মার্স রোভার দল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে তৃতীয় ও এশিয়ায় প্রথম স্থান অর্জন করে। একই প্রতিযোগিতায় দলটি ‘বেস্ট অটোনোমাস সিস্টেম রিকগনিশন’ পুরস্কারও পায়। এ সাফল্য বাংলাদেশের রোবোটিকস অঙ্গনে এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন। এশিয়ার ২০ বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে এটি একটি অনন্য অর্জন হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের এরিয়াল রোবোটিকস দল ‘স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬’ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করে। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম বাংলাদেশি দল হিসেবেও পরিচিতি লাভ করে তারা।

রোবো ফেস্ট-২০২৬ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো। এ ছাড়া রোবোটিকস, প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রকৌশল নকশা সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে বাস্তব ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জামালপুরের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জ্ঞান লাভের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞান, প্রোগ্রামিং ও রোবোটিকস প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা