খুবি প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৭:৪৪ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জনবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ওবিইভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা ও হাতে-কলমে অনুশীলন বিষয়ে আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. জাকির হোসেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন, অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম এবং অধ্যাপক ড. এস এম তৌহিদুর রহমান।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা অংশ নেন। এতে ওবিই কারিকুলামের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন, ব্লুমস ট্যাক্সোনমির প্রয়োগ, কোর্স লার্নিং আউটকামসের (সিএলও) সঙ্গে প্রশ্নের সামঞ্জস্য নির্ধারণ, নম্বর বণ্টনের যৌক্তিকতা এবং প্রশ্নপত্রে পুনরাবৃত্তি পরিহারের বিষয়ে হাতে-কলমে অনুশীলন করানো হয়।