× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেজগাঁও কলেজে এইচএসসিতে পাসের হার ৫৬.৯৬ শতাংশ

তেজগাঁও কলেজ প্রতিনিধি

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৩:১৬ পিএম

তেজগাঁও কলেজে এইচএসসিতে পাসের হার ৫৬.৯৬ শতাংশ

এইচএসসি পরীক্ষায় তেজগাঁও কলেজের পাসের হার দাঁড়িয়েছে ৫৬.৯৬ শতাংশ, কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, কলেজ থেকে মোট ৭৭০ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬২ জন এবং উত্তীর্ণ হন ৪৩৪ জন।

এ বছর কলেজ থেকে একমাত্র জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়ারা তাসনিম। উত্তীর্ণ শিক্ষার্থীদের পাশাপাশি তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

তবে কলেজের এই ফলাফল নিয়ে অনেকের মধ্যেই অসন্তোষ দেখা গেছে। শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অনেকে ফলকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তাঁদের কেউ কেউ অভিযোগ করেন, শিক্ষার্থীদের দিয়ে রাজনীতি করানোসহ নানা কারণে পড়াশোনার পরিবেশ ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে ফলাফলে। তাঁদের মতে, শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলার প্রবণতা একাডেমিক মান ও ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা