× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২২:০২ পিএম

ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সজীব বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইদুর রহমান খান।

সম্প্রতি ফোরামটির আনুষ্ঠানিক উদ্বোধন ও ওপেনিং সিরিমনি উপলক্ষে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—মো. আরিফুল ইসলাম ও মুনতাসীর আহমেদ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সম্পাদক ও করপোরেট পার্টনারশিপ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতাউল আকবর। সহকারী যুগ্ম সম্পাদক তাসনিম জাহান লাবিবা এবং সহকারী করপোরেট পার্টনারশিপ সম্পাদক হয়েছেন মো. সাব্বির হোসাইন মোল্লা ও মোছা. মুনিফা জাহান মিম।

কোষাধ্যক্ষ হয়েছেন তাসনুবা তাবাসসুম খানম এবং সহকারী কোষাধ্যক্ষ মো. দিলশাদ রহমান। সাংস্কৃতিক সম্পাদক লুবনা আক্তার জেসিকা এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক মাশরেক নম অন্তিক। ক্রীড়া সম্পাদক রাকিব সিকদার। সহকারী ক্রীড়া সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম আশিক, মো. সানোয়ার হোসেন ইমন ও আরাফাত হোসেন রহিম।

গবেষণা, প্রকাশনা ও একাডেমিকবিষয়ক সম্পাদক হয়েছেন সিফাত সরকার অন্তু। এ বিভাগের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিহাব উদ্দিন সরন ও মোছা. সুমাইয়া রাজ্জাক সৃষ্টি।

অনুষ্ঠান ও কর্মসূচিবিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছেন ফারদিন বিনতে জাহান স্নেহা এবং সহকারী সম্পাদক মো. রিপন আল মামুন। গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক সম্পাদক হয়েছেন মো. রাকিবুল ইসলাম রাজু এবং সহকারী সম্পাদক রাইসুল ইসলাম রাইয়ান। এ ছাড়া অফিস সম্পাদক হয়েছেন মোছা. ঈশিকা। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জোবায়ের ভূঁইয়া, রামিসা রওনক, লিওন হোসেন, আনিয়া ফারজিন ও জুনেয়া ইসলাম।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ কমিটির মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানচর্চা, গবেষণা, নেতৃত্বের বিকাশ ও সহশিক্ষামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা