× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইইউতে ইকোনমিক্স ফোরামের যাত্রা শুরু

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২১:৫২ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম

ডিআইইউতে ইকোনমিক্স ফোরামের যাত্রা শুরু

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা, নেতৃত্বের বিকাশ ও সহশিক্ষামূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (এসটিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফোরামটির উদ্বোধন করা হয়।

নবগঠিত এ ফোরাম অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করবে। এ লক্ষ্যে সেমিনার, কর্মশালা, গবেষণা উপস্থাপনা, বিতর্কসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটানোই ফোরামটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক শামীম আক্তার বলেন, ‘বিভাগের চেয়ারম্যান হিসেবে আমি বিশ্বাস করি, ডিআইইউ ইকোনমিক্স ফোরাম শিক্ষার্থীদের অর্থনৈতিক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা, গবেষণা উপস্থাপনা, বিতর্ক ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা, এই ফোরাম শুধু একটি শিক্ষার্থী সংগঠন হিসেবে নয়, বরং জ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও পেশাগত উৎকর্ষের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ডিআইইউ ইকোনমিক্স ফোরাম ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও গতিশীল একাডেমিক পরিবেশ তৈরিতে অবদান রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিআইইউর শিক্ষার্থী কল্যাণ বিভাগের পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী এবং সেন্টার ফর রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআরইডি) যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক মিলি রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ ফোরামের মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ, একাডেমিক উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের বিকাশ ঘটবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা