× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসুর তফসিল ও সিনেট অধিবেশন চাইলেন আম্মার

রাবি প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২০:১৩ পিএম

রাকসুর তফসিল ও সিনেট অধিবেশন চাইলেন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা এবং নির্বাচিত সিনেট ছাত্র প্রতিনিধিদের শপথ গ্রহণসহ সিনেট অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও নির্বাচিত সিনেট সদস্য সালাহউদ্দিন আম্মার।

রবিবার (১ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আম্মার বলেন, দ্রুত নির্বাচন কমিশন গঠন করে পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। একই সঙ্গে নির্বাচিত সিনেট ছাত্র প্রতিনিধিদের শপথ গ্রহণের ব্যবস্থা করে সিনেট অধিবেশন আহ্বান করতে হবে। এসব বিষয়ে প্রশাসনের সদিচ্ছা দেখা না গেলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যাওয়ার প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে রাকসু ফিরে এসেছে। বর্তমান রাকসু সফল না ব্যর্থ, তা মূল্যায়নের জন্য আরেকটি নির্বাচন প্রয়োজন। পরবর্তী নির্বাচনের মাধ্যমে দুটি সংসদের কার্যক্রম তুলনা করে তাদের সাফল্য-ব্যর্থতা নির্ধারণ করা সম্ভব হবে।

রাকসু নির্বাচনের কার্যক্রম প্রসঙ্গে আম্মার বলেন, রাকসুর ষষ্ঠ অধিবেশনে পরবর্তী নির্বাচনসংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে সাময়িক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে কোষাধ্যক্ষ জানিয়েছেন, এ ধরনের দায়িত্ব পালনের তার এখতিয়ার নেই। এতে নির্বাচন আয়োজনের দায়িত্ব কার, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ভর্তি পরীক্ষার কারণে রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ভর্তি পরীক্ষা ও রাকসু নির্বাচন কমিশনের কার্যক্রম আলাদা বিষয়। একটির কারণে অন্যটি আটকে থাকার যৌক্তিকতা নেই। বর্তমান রাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত ছিল।

সিনেট ছাত্র প্রতিনিধিদের শপথ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের এক বছর পার হলেও প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তাদের শপথ করানো হয়নি। ফলে নির্বাচিত হয়েও তারা দায়িত্ব পালন শুরু করতে পারছেন না।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিদের এক বছরের মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম বা তফসিল এখনো ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা