× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা কুশিক্ষা নয়, সুশিক্ষা চাই: জামায়াত আমির

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কুশিক্ষা চাই না, সুশিক্ষা চাই। আমরা এমন শিক্ষা চাই, যা অর্জন করে আমাদের সন্তানেরা বেকারত্বের বোঝা বহন করবে না; বরং দেশের উন্নয়নে নিজেদের মেধা ও শ্রম কাজে লাগাবে। আমরা আমাদের সন্তানদের সেই শিক্ষাই দিতে চাই। যারা এটি চান না, তারাই গণভোটের গণরায় মানতে চান না। ইনশাআল্লাহ, এ দাবি আদায় হবে।’

শনিবার (৩১ অক্টোবর) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘২০২৪ সালে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ছাত্রশিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়ে বলেন, বন্ধু, তুমি পড়াশোনা চালিয়ে যাও। তারা কাউকে জোর করে মিছিলে নিয়ে যায় না; বরং পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করে। এসব কারণেই শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে ভালোবাসে। নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো থেকে গণরুম ও গেস্টরুম সংস্কৃতির অবসান হয়েছে। শিক্ষার্থীরা এখন শান্তিতে ও নিরাপত্তার সঙ্গে হলে থাকতে পারছেন।’

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে “হ্যাঁ” ভোট দিয়েছেন। বর্তমান সরকারি দলসহ আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, “হ্যাঁ” ভোট বিজয়ী হলে এর প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কিন্তু সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। জনতার রায়কে অপমান ও অবজ্ঞা করার প্রতিবাদ জানাতেই আমরা রাজপথে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর ওপর ভরসা রেখে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। হুমকি-ধমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা অন্যায় ও আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। ইনশাআল্লাহ, এ জাতি মাথা উঁচু করে দাঁড়াবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্রে পরিণত হোক। অতীতে এসব প্রতিষ্ঠান গণরুম ও গেস্টরুম সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সেই সংস্কৃতি থেকে মুক্ত করে স্বচ্ছ ও গতিশীল করতে চাই।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা