× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে ছাত্র সংসদ নির্বাচনে গণআন্দোলনের আহ্বান সাদিক কায়েমের

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৬:০০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। একই সঙ্গে ক্যাম্পাসে হানাহানি ও সংঘাতের রাজনীতি যেন পুনরায় ফিরে না আসে, সে জন্য শিক্ষার্থীদের সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে জানতে চাই, এখানে কি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে? না। আমাদের প্রত্যাশা ছিল, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন।’

তিনি বলেন, সেই প্রত্যাশা থেকেই ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ সময় ওই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধে বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে বাধা সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। সাদিক কায়েম বলেন, ‘বিএনপি সরকার হলো গণতন্ত্রহীনতার ইতিহাস। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে।’

ডাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ডাকসুতে এবং সকল ছাত্র সংসদ নির্বাচনে আমরা ছাত্রশিবির সমর্থিত প্যানেল যে পরিমাণ ভোট পেয়েছি, অন্য কোনো প্যানেল এত ভোট পায়নি। নির্বাচিত হওয়ার পর আমরা প্রমাণ করেছি, কীভাবে কথা ও কাজের মধ্যে মিল রাখতে হয়, কীভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। একই সঙ্গে ক্যাম্পাসকে কীভাবে ভায়োলেন্স ফ্রি, মারামারি-হানাহানিমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হয়, সেটা আমরা করে দেখিয়েছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা