× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত

শাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৯:৪৬ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ২০:৩১ পিএম

শাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭’-এর প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির উদ্যোগে এবং শাবিপ্রবির রসায়ন বিভাগের ব্যবস্থাপনায় এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

উপাচার্য বলেন, রসায়ন কেবল একটি মৌলিক বিজ্ঞান নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবন ও মহাবিশ্বের প্রতিটি উপাদানের মূল ভিত্তি। তরুণেরা বিজ্ঞানের গভীরে যত বেশি প্রবেশ করবে, সমস্যা সমাধানের নতুন নতুন পথ তত বেশি উন্মোচিত হবে। বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের মতো আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি শাণিত করার পাশাপাশি ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণায় আত্মনিয়োগ করতে উৎসাহিত করবে। এ ধরনের গঠনমূলক প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ সময় প্রতিযোগী ও আয়োজকদের শুভেচ্ছা জানান উপাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। আয়োজনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে রসায়নচর্চা বাড়ানো, বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের জন্য প্রতিভাবান শিক্ষার্থী বাছাইয়ের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশব্যাপী বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা