× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া বীট মডেল স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা

বগুড়া অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৯:১০ পিএম

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হাসান।

মেলায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা শতাধিক বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। শিক্ষার্থীদের তৈরি প্রকল্পের মধ্যে ছিল অপারেশন স্যাডো-১২৯ ড্রোন, স্মার্ট সোলার হাউস, ভূমিকম্প সহনশীল ভবন, স্মার্ট ফায়ার রেসকিউ হাউস, প্রাকৃতিক ভারসাম্য ও হোমমেড এয়ার কুলারসহ পরিবেশবান্ধব বিভিন্ন উদ্ভাবন। এসব প্রকল্পে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানের নানা বিষয় তুলে ধরা হয়।

অতিথিরা শিক্ষার্থীদের তৈরি প্রকল্প দেখে তাদের সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তার প্রশংসা করেন। তারা বলেন, বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের কৌতূহল বাড়ানোর পাশাপাশি অনুসন্ধান ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শেষে বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা