× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসিতে ভিক্টোরিয়া কলেজের পাসের হার ৯৩ শতাংশ

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৮:৩৪ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ফাইল ছবি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্য ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ২৮৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১৯৪ জন। পাসের হার ৯২ দশমিক ৯৯ শতাংশ।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৫৬ জন। অকৃতকার্য হয়েছেন ৯০ জন শিক্ষার্থী। অধিকাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় কলেজের সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও সংশ্লিষ্টরা।

জিপিএ-৫ পাওয়া একাধিক শিক্ষার্থী জানান, তাদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। প্রতি মাসে ক্লাস পরীক্ষা ও বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হতো। কোনো শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করলে তাকে কাউন্সেলিং করা হতো। কোনো শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করলে তাকে কাউন্সেলিং করা এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ দিতেন শিক্ষকেরা।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান বলেন, ‘যেখানে কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ, সেখানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পাসের হার ৯২ দশমিক ৯৯ শতাংশ। আমাদের শিক্ষার্থীদের এমন সাফল্যে আমি অনেক আনন্দিত। আশা করি, শিক্ষার্থীরা এই সাফল্য ধরে রাখবে।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা বলেন, ‘শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার তুলনায় এ বছর ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করেছে। এটি আমাদের জন্য বিরাট সাফল্য। আমরা এ সাফল্য ধরে রাখতে চাই। আশা করি, ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা