× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএম কলেজে বহিরাগতদের নিয়ে বিরোধ, রাতভর ধাওয়া-পাল্টাধাওয়া

বিএম কলেজ প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৮:৩৯ পিএম

বিএম কলেজে বহিরাগতদের নিয়ে বিরোধ, রাতভর ধাওয়া-পাল্টাধাওয়া

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রি) হলে বহিরাগতদের প্রবেশ নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মী ও আবাসিক শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে হলের ডাইনিংয়ে আবাসিক শিক্ষার্থীদের আয়োজিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার দিকে বিএম কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়ালিদের নেতৃত্বে দলটির নেতাকর্মী এবং অর্ধশতাধিক বহিরাগত সভাস্থলে উপস্থিত হন। সাধারণ সম্পাদকের বক্তব্যের পর সভায় বহিরাগতদের উপস্থিতি নিয়ে আপত্তি জানান আবাসিক শিক্ষার্থীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সভাস্থল ত্যাগ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় হলের কেয়ারটেকার মোবারকের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সিসিটিভি কন্ট্রোল রুমের চাবি নিয়ে ক্যামেরা বন্ধ করে দেন। পরে দেশীয় অস্ত্র, রামদা ও পাইপ নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে হল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানা-পুলিশ এবং বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি তাসনিম ও সাধারণ সম্পাদক তুষার ঘটনাস্থলে পৌঁছালে  পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

আবাসিক শিক্ষার্থী আবির সিকদার জানান, বুধবার রাতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। প্রায়ই বহিরাগতদের মাধ্যমে তারা হেনস্তা ও নানা বাধার শিকার হচ্ছেন। বারবার অভিযোগ জানিয়েও কলেজ প্রশাসন ও হল কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়ালিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কলেজ অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হলের তত্ত্বাবধায়ক জানান, প্রাতিষ্ঠানিক কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন। এ কারণে রাতের ঘটনার বিস্তারিত তার জানা নেই।

কোতোয়ালি মডেল থানার এক কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা