× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৮:২৪ পিএম

নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ।

বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পেশাগত সাফল্যের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান তিনি। উপাচার্য বলেন, সততা, নৈতিকতা ও মানবিকতার চর্চার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। এ সময় প্রযুক্তিনির্ভর বিশ্বে সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করার পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ও সমাবর্তন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হাসনাত মোশাররফ বলেন, শিক্ষার্থীদের পেশাগত সাফল্যের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করে গড়ে তুলতে চায় আইএসইউ। পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও আজীবন শেখার মানসিকতা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পারস্পরিক আস্থা, সততা ও সহযোগিতার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও দলীয় পরিবেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা