× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:৪৭ পিএম

বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির আসন্ন অষ্টম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণে মৌখিক সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়টির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দক্ষ জনশক্তি গড়ে তোলা ও বেকারত্ব মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের, কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের বেকারত্ব সমস্যা সমাধানে উচ্চশিক্ষাসহ সব পর্যায়ে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অধিক গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ইসমাইল জাবিউল্লাহ, বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করে। তারা জানায়, জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় ২০২৬ সালসহ চারবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

প্রতিনিধিদল জানায়, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি মেধাবী শিক্ষার্থীদের ১০০ কোটি টাকার বেশি বৃত্তি দিয়েছে। বর্তমানে প্রতিবছর প্রায় ৬ কোটি টাকার বৃত্তি দেওয়া হচ্ছে। এসব বৃত্তি মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াচ্ছে।

রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানান।

দেশের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে উচ্চশিক্ষার মান উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও উদ্ভাবন জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা