× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় ফের পেছাল অভিযোগ গঠনের শুনানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৭:৫৩ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬ ১৭:৫৫ পিএম

নিহত শিক্ষার্থী জোবায়েদ হোসেন।

নিহত শিক্ষার্থী জোবায়েদ হোসেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো শুনানি পেছাল।

ঢাকার ২০তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাজহারুল ইসলাম বুধবার এ দিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামি বার্জিস শাবনাম বর্ষা ও তার প্রেমিক মো. মাহির রহমানের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা।

অভিযোগ গঠনের শুনানির জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা দেশের বাইরে থাকাকে আবেদনের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আদালত শেষবারের মতো সময় দিয়ে আগামী ৮ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তিন আসামিই কারাগারে রয়েছেন। শুনানির দিন তাদের আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগপত্রে জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করা হয়েছে।

তদন্তে ত্রিভুজ প্রেমের বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিংয়ের রৌশান ভিলায় বর্ষাকে পড়াতে যান জোবায়েদ। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ভবনটির তৃতীয় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ঘটনার দুই দিন পর, ২১ অক্টোবর, নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা