× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে ওয়েবসাইটের তথ্য হালনাগাদবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১১:২৭ এএম

ইবিতে ওয়েবসাইটের তথ্য হালনাগাদবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ওয়েবসাইটে তথ্য সংযোজন ও হালনাগাদবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে সকাল সাড়ে ১১টায় শুরু হয় কর্মশালাটি। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রতিনিধিরা অংশ নেন। 

কর্মশালায় ওয়েবসাইটে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য, প্রকাশনা, পেশাগত অভিজ্ঞতা, গবেষণার আগ্রহের ক্ষেত্র, ছবি ও পরিচিতিমূলক বিবরণ যুক্ত করার পদ্ধতি দেখানো হয়। এ ছাড়া শিক্ষকদের ড্যাশবোর্ডের বিভিন্ন অংশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভাগগুলো কীভাবে নিজ নিজ তথ্য সংযোজন ও হালনাগাদ করতে পারবে, তা হাতে-কলমে প্রদর্শন করা হয়।

আইসিটি সেলের সহকারী পরিচালক ড. মো. রবিউল হক বলেন, ওয়েবসাইটের তথ্য হালনাগাদ রাখা একটি ধারাবাহিক কাজ। শিক্ষক ও বিভাগগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে আরও তথ্যসমৃদ্ধ ও কার্যকর করে তোলা সম্ভব। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

কর্মশালায় মূল উপস্থাপনা ও হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান। তিনি অংশগ্রহণকারীদের ওয়েবসাইটে তথ্য সংযোজন, সম্পাদনা ও অপসারণের পদ্ধতি দেখান। এ সময় তিনি জানান, ওয়েবসাইটসংক্রান্ত যেকোনো কারিগরি সহায়তা দিতে আইসিটি সেল সব সময় প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, বিভাগ, অফিস ও হলের শতভাগ তথ্য ওয়েবসাইটে সংযোজনের লক্ষ্যে একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা