প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৫:৫১ পিএম
পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। ছবি: সংগৃহীত
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর (শনিবার) ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে ফল প্রকাশের নতুন তারিখের বিষয়টি জানা গেছে। এর আগে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের কথা জানানো হয়েছিল।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
নির্ধারিত নতুন সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর ফল প্রকাশের মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটবে লাখো পরীক্ষার্থীর।