× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু

তেজগাঁও কলেজ প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৫:২৯ পিএম

ডেঙ্গুতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তেজগাঁও কলেজের রসায়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম ইউসরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভাগের শিক্ষক, সহপাঠী ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাবাসসুম ইউসরা রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের একজন ছিলেন। কলেজজীবনের শুরুতেই এমন অকালমৃত্যুতে সহপাঠী ও বিভাগসংশ্লিষ্টরা গভীরভাবে মর্মাহত। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিচ্ছেন।

বিভাগের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সেই প্রার্থনা জানানো হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ নিয়ে সচেতন থাকার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে। জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাসা ও আশপাশে পানি জমতে না দেওয়ার মতো সতর্কতা অবলম্বনের কথা বলছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা