× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি দিবস উদ্‌যাপন হবে ২ নভেম্বর

জবি প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১২:৩৪ পিএম

জবি দিবস উদ্‌যাপন হবে ২ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস তথা বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২ নভেম্বর উদ্‌যাপিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’।

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানসূচি প্রণয়ন, বিভিন্ন উপকমিটির কর্মপরিকল্পনা এবং দিবসটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমাদের প্রাণের উৎসব। এই উৎসবকে সফল ও সার্থক করে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানগুলো সুশৃঙ্খল ও সার্থকভাবে আয়োজন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে দিবসটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সভায় বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসূচি চূড়ান্তকরণ, স্পন্সর সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, মঞ্চসজ্জা, দোয়া মাহফিল, প্রচার ও মিডিয়া ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


এ সময় বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনে গঠিত বিভিন্ন উপকমিটির আহ্বায়কেরা নিজ নিজ কমিটির কর্মপরিকল্পনা ও সুনির্দিষ্ট বাজেট উপস্থাপন করেন। এসব প্রস্তাব পর্যালোচনা করে অনুষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, যথাযথ বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।


সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এ ছাড়া থিম নির্ধারণ উপকমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, স্পন্সর উপকমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর, মঞ্চসজ্জা ও দোয়া মাহফিল উপকমিটির আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, নিরাপত্তা ও র‍্যালি উপকমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান এবং সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।


এ ছাড়া সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহসভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, আগামী ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদ্‌যাপনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। দিবসটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন উপকমিটির মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা