× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতন

১১ শিক্ষার্থীর অর্থদণ্ড, অনাদয়ে বহিষ্কারের সিদ্ধান্ত

পবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২২:১৮ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড ও অর্থ পরিশোধে ব্যর্থ হলে এক থেকে চার সেমিস্টার পর্যন্ত বহিষ্কারের শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে সোমবার জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪২তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ শাস্তি দেওয়া হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, প্যারিস রোড, এম. কেরামত আলী হল ও হলের বাইরে বারবার র‍্যাগিংয়ের ঘটনায় কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মইন উদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে চার সেমিস্টার এবং একই শিক্ষাবর্ষের এএইচএম সামিউল হাসানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া একই ঘটনায় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাসির মাহমুদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই শিক্ষাবর্ষের মো. আহসান হাবীব লিংকন এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানফিজ নুর রাতুল ও মো. আহনাফ শাহরিয়ারকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অন্য এক অফিস আদেশে র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও নির্যাতনে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল মিয়া ও নাঈম হোসেন রুম্মান এবং ইএসডিএম অনুষদের শিক্ষার্থী ফাইয়াজ মাহমুদ শহীদকে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী মিতুল পালকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।

এ ছাড়া সাইবার বুলিং, হুমকি ও হয়রানির অভিযোগে এলএলএ অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন আলমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। অফিস আদেশে আরও বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা